শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ২০ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৫০০টি সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে ২০৩ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকা (সামিট ইন্ডাস্ট্রিয়াল এবং মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেডের মালিকানায় থাকা) এক্যুইজেশনের মাধ্যমে (সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৯১ শেয়ারের জন্য সামিট পাওয়ারের ১টি শেয়ার বিনিময়) ১০৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৬১০ টাকার সমপরিমাণ মূলধন উত্তোলন করবে। আর সামিট পাওয়ার লিমিটেড কর্তৃক ইস্যুকৃত ১০ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩৬১টি সাধারণ শেয়ার তিন বছরের জন্য লক-ইন থাকবে।