চলতি মাসে দেশে কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোনটি তীব্র, মাঝারি ও মৃদু ধরনের হতে পারে। এছাড়া দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি/ ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২টি মাঝারি/তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২-৩টি মৃদু/মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা/মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১/২ দিন বজ্রঝড় হতে পারে।