ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কবরস্থানের মালিকানা নিয়ে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এসময় একটি মাদ্রাসাসহ বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের খাদেম বাড়ি ও সাদত বাড়ির মধ্যে একটি কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। খাদেম বাড়ির মাওলানা সলিমুল্লাহ বাদী হয়ে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে গত বছরের ১৩ ডিসেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞ আদালত। এর জের ধরে সাকলে ৩০-৪০ জন খাদেম বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী হামলায় ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি কার হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলার সময় খাদেম বাড়ির মহিলা মাদ্রাসাসহ বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপক ভাংচুর চালানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।