বছরে প্রথম দিনে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সঙ্গে বিকেলের চা পান করলেন কোহলিরা। ভারতীয় দলের পাশাপাশি ছিল অস্ট্রেলিয়া দলও। সাধারণ টি-শার্ট ও টাউজার পরে প্রধানমন্ত্রীর দাওয়াতে উপস্থিত হন তারা।
ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) টুইটে সেখানকার একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, প্রধানমন্ত্রীর দুই পাশে বাসে ও দাঁড়িয়ে ছবিতে পোস দিয়েছেন উভয় দলের খেলোয়াড়রা।