আর্সেনাল হারলো সাউথ্যাম্পটনের কাছে

টানা দুই ম্যাচ জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথহ্যাম্পটন ২-০ গোলে হারিয়েছে আসের্নালকে।

বৃহস্পতিবার সেন্ট মেরি স্টেডিয়ামে খেলা শুরুর ৩৪তম মিনিটে সাউথহ্যাম্পটনকে এগিয়ে নেন সাদিও মানে। ডি-বক্সের ভেতরে সেনেগালের এই মিডফিল্ডারকে বাধা দিতে এগিয়ে যান আর্সেনালের গোলরক্ষক। কিন্তু দুরূহ কোণ থেকে মানের বাঁকানো শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে আর্সেনাল। কিন্তু তাদের কোনো আক্রমণ থেকেই সাফল্য আসেনি। উল্টো ৫৬তম মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন দুসান তাদিচ।

এই জয়ে তিন নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের (৩৭) সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে সাউথ্যাম্পটন। ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারা। ৩৩ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই রয়েছে আর্সেনাল।
(বিডিনিউজ)