কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ: নরসিংদী কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় তারা কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধন করেন। এ সময় তারা হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এতে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ সত্যেন্দ্র কুমার শীল, উপাধ্যক্ষ প্রফেসর নাজমুল হক, সহকারী অধ্যাপক বারাকাত উল্লাহ, হারুন উর রশিদ ও আবু তাহের, প্রভাষক সায়মা হক, খায়রুল ইসলাম ও সাকি, ক্রীড়া শিক্ষক জাহেদা জেসমিন চৌধুরী প্রমুখ     —ইত্তেফাক