টেকনাফ সাগর উপকূলে ট্রলারডুবি

সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে সাগরের মাঝখানে পর্যটকবাহী নৌযানের ধাক্কার মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে সাগরের মাঝখানে বিকাল তিনটায় কেআরই সিন্দবাদ নামের পর্যটকবাহী নৌযানটি মাছ ধরার ওই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে সাত মাঝিমাল্লাসহ ওই মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, খবর পেয়ে তারা উদ্ধারে ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে।