উখিয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় ছড়ার বাঁধের পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন অবৈধ রোহিঙ্গা বস্তির তাজুর মুল­ুকের ছেলে ছৈয়দ আমিন (৭) ও খাইরুল আমিন (৮)।
নিহত দু’শিশুর মা সোনা মেহের জানিয়েছেন, অসহায় হয়ে উক্ত এলাকার একটি ইট ভাটায় শ্রমিকদের রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকার ফাঁকে ছেলে দু’টি ছরায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ইট ভাটার মালিক চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটের গ্রাম্য ডাক্তার দোলন মলি­ক দু’শিশুর মৃত্যুর কথা স্বীকার করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সুব্রত বড়ুয়া ইট ভাটার পানিতে পড়ে দু'রোহিঙ্গা শরণার্থী শিশুর মর্মান্তিক মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।