কক্সবাজারে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কক্সবাজারে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর উপজেলা পরিষদ গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজার শহরের গোল দীঘিরপাড় এলাকার সুমন সেনের ছেলে জনি সেন (১৮) ও উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে শহিদুল ইসলাম (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান। নিহতরা বাস টার্মিনালসংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিলেন। তবে ঘাতক মাইক্রোবাসটি দ্রুত চলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।