সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

 
চট্টগ্রামের সাতকানিয়ায় জামালউদ্দিন নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জামালউদ্দিন আওয়ামী লীগের কর্মী ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাতকানিয়ার ফুলতলা বাজারে হত্যার ঘটনাটি ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানিয়েছেন, সন্ধ্যার দিকে বাজারে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ কর্মী জামাল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সায় চারজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন জামাল।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।