কক্সবাজারে ৩ হাজার ইয়াবাসহ আটক ২

শুক্রবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে  প্রায় তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে‌ র‌্যাব। আটক দুজন হলেন, বাস টার্মিনাল সংলগ্ন পূর্ব লারপাড়ার মো. রিদুয়ান (৩০) ও মোহাম্মদ তাহের।

আটক দুজন মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাব। র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ দেলোয়ার জানান, গোপন সংবাদ পেয়ে বাস টার্মিনালের ভেতরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই হাজার ৯৬০টি ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। মাদক বিরোধী আইনে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।