সাকিব আল হাসানের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নের পথে। আর তার স্বপ্নটি হলো মাঠের বাইের কিছু একটা করা বা নিজের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা। সেই কাজটি তিনি শুরু করলেন গতকাল শুক্রবার। কাল রাজধানীর অভিজাত একটি হোটেলে সাকিব আল হাসান আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান “ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড” এর।
মোট ১৩ পরিচালকের প্রতিষ্ঠানে সাকিব চেয়ারম্যান, নকীব চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক।