জামালপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

জামালপুরে আলোচিত অটোরিকশা চালক বাবর আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে পৃথক ধারায় প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মঙ্গলবার আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ সাইদুর রহমান খান এ রায় দেন। উভয় সাজা একই সঙ্গে চলতে আদেশে উল্লেখ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো— আব্দুল মালেক, জরিপ উদ্দিন, আল আমীন ও মিলন। মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।