ডোমারে জাল ডলার প্রতারণার মামলায় গ্রেফতার ১

নীলফামারীর ডোমার উপজেলায় জাল ডলার প্রতারক চক্রের সদস্য মো. সোবহান আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সোনারায় বাজার থেকে তাকে আটক করা হয়। সোবহান উপজেলার হরিনচড়া ইউনিয়ন খানাবাড়ী গ্রামের বাসিন্দা।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সোনারায় বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে জাল ডলার প্রতারণার মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।