সাতক্ষীরার দেবহাটা উপজেলার একটি মুড়ির মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে মিলে থাকা দুই ট্রাক চাউল ও আসবাবপত্র ছাই হয়ে গেছে। এতে ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের সহায়তায় শুক্রবার রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে সাতক্ষীরা ও কালিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে দেবহাটা উপজেলার পারুলিয়ার ধোপাডাঙ্গা বাজারে অবস্থিত মো. আসাদুজ্জামানের মুড়ির মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সাতক্ষীরা ও কালিগঞ্জের দুটি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।