ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে নারী, পুরুষ, শিশু ও পাঁচ দালালসহ ৩১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে দেবহাটা উপজেলার ধোপাডাংগা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আব্দুল খালেক (২৫), রাজু গাজী (৩০), মাসুম গাজী (২২), তুহিন মিয়া (১৮), হোসেন আলী (২০), আজগর আলী (৪৫), আইয়ুব আলী (২২), নরেন (৪৮), আরিফ ঘোরামী (২৫), সমসের আলী (৩০), রেজাউল করিম (২৫), শাওন (২৮), আজিজুর রহমান (৩২), মফিজুর রহমান (১৮), হাফিজুল ইসলাম (২২), মোখলেছুর রহমান (৩৪), জোহর আলী (৩২), খলিল (২৫), লাল মিয়া (২৪), কমলেশ মন্ডল (১৬), স্বরমতি মন্ডল (৪৫), রাখী মন্ডল (০৬), রোখছানা বেগম (২৪), আজমীরা খাতুন (১০), সেলিম হোসেন (২৬), সেলিনা খাতুন (৪০) ও দালালরা হলেন- শফিকুল ইসলাম (২৫), ইয়াদ আলী (৫০), ইদ্রিস আলী (২৮), আব্দুল খালেক (২০) এবং আলমগীর হোসেন (২৫)। আটককৃতরা সাতক্ষীরা, বরিশাল, বগুড়া ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কাজী আহাদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে।