চরভদ্রাসনে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডাঙ্গী গ্রামের বাসিন্দা নৈমুদ্দিন জমাদ্দারের মেয়ে তিন সন্তানের জননী গৃহবধূ ফরিদা বেগম (৩৫) বাবার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা যান।
গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, ফরিদা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। শনিবার পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গেল মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যায় ফরিদা। খবর পেয়ে পরিবারের সদ্যস্যরা ও এলাকাবাসী পুকুর থেকে ওই গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেন।