নোয়াখালীর মাইজদীর হাউজিং এস্টেটের প্লট দখল নিতে শুরু করেছে ক্ষতিগ্রস্থ ভূমির মালিক, আবেদনকারী ও এলাকাবাসী। গতকাল শনিবার বিকাল থেকে এ দখল শুরু হয়। দখলকারীরা ঘর নির্মাণ সামগ্রী নিয়ে চিহ্নিত প্লটগুলো দখল করে নিচ্ছে। তাদের বাধা দিতে পূর্ত মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট বিভাগের কাউকে দেখা যায়নি।
দখলকারী অনেকে অভিযোগ করে বলেন, বাপ-দাদার জমি হারিয়েছি, ক্ষতিগ্রস্ত হিসেবে আবেদন করেও কোন প্লট পাইনি। প্লট বরাদ্দের আবেদনকারীদের অনেকেরই একই কথা। ২০০৬ ও ২০১০ সালে দুই দফায় ৫ ধরনের ভূমির পরিমাণ কাঠায় বিভিন্ন ক্যাটাগরিতে ২শ ৭২ টি প্লট বরাদ্দের জন্য কয়েক হাজার আবেদন গ্রহণ করা হয়।