খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শরিফুল ইসলাম মিলন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাতে নগরীর বানরগাতি এলাকার ডলফিনের মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুরিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মিলন বাসা থেকে পাশের দোকানে যাচ্ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা মিলনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।