জয়পুরহাটে অস্ত্র ব্যবসায়ী আটক

জয়পুরহাটে দেশীয় তৈরি একটি পাইপগান বিক্রয়ের সময় সাইফুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, শহরের নিউমার্কেট এলাকায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট সংলগ্ন তৃপ্তি হোটেলের নিচে থেকে দেশীয় তৈরি পাইপগানসহ সদর উপজেলার রহমতপুর গ্রামের আবু তালেবের ছেলে সাইফুল ইসলাম ওরফে ওহাবকে (২৮) আটক করা হয়। তিনি একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী।
অস্ত্রসহ তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।