বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে শনিবার রাতে ভারতে পাচারের সময় শিশুসহ ১০ নারীকে উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় পাচারকারী দৌলতপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান পালিয়ে যায়।
২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম জানান, সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের জিয়াউর রহমানের বাড়ীতে ভারতে পাচারের উদ্দেশ্যে দুই শিশুসহ ১০ নারীকে আনা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিজিবি সেখানে অভিযান চালিয়ে এদের উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুসহ নারীদের বাড়ী বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ ও টেকেরহাট জেলার বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।