উখিয়ার রাজাপালং জাদিমুরাস্থ কবরস্থান মোড়ে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। নিহতরা হলেন, আব্দুর রহিম (২৪) ও সমীরচন্দ্র দাশ (৩০)।
জানা গেছে, শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবক মারা যান ও ১৮ জন আহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় চার জনকে কক্সবাজার ও ১৪ জনকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে কক্সবাজার বাহারছড়া গ্রামের সুনীলচন্দ্র দাসের ছেলে সমীরচন্দ্র দাশ (৩০) মারা যানে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।