ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সাড়ে পাঁচঘণ্টা পর রবিবার সকাল ৯ টায় সচল হয়েছে। এর আগে ঘন কুয়াশায় চাঁদরে ঢাকা পরায় রবিবার ভোর ৪টায় ফেরি সার্ভস বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ সময় ধরে মাঝ নদীতে আটকা পরে সহস্রাধিক যাত্রীসহ আটকে ছিল৫টি ফেরি। কনকনে শীতের মধ্যে যাত্রীসাধারণ অবর্ণনীয় দুর্ভোগে পরে।কুয়াশা কেটে যাওয়ার পর আটকে পরা ফেরিগুলো গন্তব্যে রওয়ানা দেয়।
এসব তথ্য দিয়ে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারনে বয়াবাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর সবরকম নৌযান এখন সচল রয়েছে। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নাইট কোচসহ দু’পারে প্রায় ৩ শ’ যান পারাপারে অপেক্ষায় রয়েছে।