‘নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে’-এ শ্লোগানকে সামনে রেখে রবিবার মুন্সীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার শহরের দক্ষিণ কোটগাঁও লিচুতলা জামে মসজিদের সামনে থেকে জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে বিশাল এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে এখানে ট্রাকযোগে পথসভা করেন তারা।
এ সময় জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মনসুর আহমাদ মোজাদ্দেদীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ ব্যাপারী, কোষাধ্যক্ষ মো: ইউনুস ভূইয়া প্রমুখ।