‘শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি) সরকারি কর্মচারী সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ছায়িদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে জসিম আহমেদ নির্বাচিত হয়েছেন। তাদের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। ৩৫ সদস্যের অন্যাদের মধ্যে কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ফজলুল হক শরীফ, সহ-সভাপতি আব্দুল কাদের মিজি (ঢাকা সিটি) এবং সহ-সভাপতি তাজুল ইসলাম (ঢাকা বিভাগ), অমোল কুমার সন্যাসি (চট্টগ্রাম), আবুল কালাম আজাদ (সিলেট), আমিনুল ইসলাম (রাজশাহী), আব্দুর রহমান খান মিলন (খুলনা), মজিবুর রহমান (বরিশাল), রেজাউল করিম খান (ময়মনসিংহ) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন মিয়াজী, মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাসান আলী (ঢাকা বিভাগ), কাজী বশির উল্লাহ (চট্টগ্রাম, জয়নাল আবেদীন (সিলেট), ফজলুল হক (রাজশাহী), আব্দুস সালাম (খুলনা), আবু বকর সিদ্দিক (বরিশাল), শাহজাহান আলী চৌধুরী (ময়মনসিংহ বিভাগ) নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি