চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

ঢাকার লালবাগে ৩২১/১, দক্ষিণ কামরাঙ্গিরচরের তালিমুল কুরআন মাদ্রাসার মেধাবী ছাত্র পবিত্র কোরআনের হাফেজ মোহাম্মদ শিহাব (১২) কোলন ক্যান্সারে আক্রান্ত। তার বাবা আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। শিহাব আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে অধ্যাপক ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন। ডাক্তার জানিয়েছেন, তার চিকিত্সার জন্য ৮ লাখ টাকা দরকার। ইতোমধ্যে তার বাবা সন্তানের চিকিত্সা করাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তার বাবা সন্তানকে বাঁচাতে সকলের কাছে দোয়া ও আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবদুর রহমান, সঞ্চয়ী হিসাব: ০১৪১১৪০০০০৭০৮, ভিআইপি শাখা, আল-আরাফা ইসলামী ব্যাংক, পল্টন। যোগাযোগ: ০১৯৭০৪৩৪৫৩৩ (বিকাশ ও রকেট)।