ফেনীতে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসে আগুন, আহত ৫

রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারের নিকট দূর্বৃত্তরা ১টি কাভার্ডভ্যান ও ১টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। এতে ৫ যাত্রী আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বেশ কয়েকজন দূর্বৃত্ত মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এসে পৌঁছলে দূর্বৃত্তরা ওই বাসেও পেট্রোল ঢেলে আগুন দেয়। চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৫ যাত্রী আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ফেনীর বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আগুন নেভায়।