বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলারকে (৫০) পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার রাতে শহরের পলাশপাড়ার বাসা থেকে তাকে পুলিশ তাকে আটক করে।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, গাউসুল আজম ডলারের বিরুদ্ধে আদালতের একটি গ্রেপ্তারী পরোয়ানা ছিল। এই কারণে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে অদালতে হাজির করা হবে। তবে কি মামলায় এই গ্রেপ্তারী পরোয়ানা ছিল তা তিনি জানাতে পারেননি।