ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী আকট





ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান  চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে হরিণাকুন্ডু উপজেলায় ১৬ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, ঝিনাইদহ সদর উপজেলায় ৩ জন ও মহেশপুর উপজেলায় ২ জন রয়েছে।
পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের আটক করা হয়েছে।