কক্সবাজারের টেকনাফে পৃথকভাবে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার ভোর রাতে হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ভোর রাতে হ্নীলার পুর্ব পানখালী এলাকায় ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে নয় হাজার ৯০০পিস ইয়াবাসহ তার স্ত্রী রেহেনা বেগমকে (৪০) আটক করা হয়। একই সময় রাস্তার পাশে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ইয়াবা পাচারকারী পালিয়ে যায়। এ সময় একটি অবৈধ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।