ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে একই গ্রামের নারী,বৃদ্ধা,যুবকসহ নয় জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার সকালে উপজেলার গালিমপুর ইউনিয়নের শুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জব্বর আলী (৩০), আক্কাস আলী (২৯), সুরুজ মিয়া (৬০), শাহিদা বেগম (৪০), বিপ্লব (২২), নাহিদা (২৯), সুলতানা (৫৫), গোবিন্দ সাহা (৫৫), অজ্ঞাত (৩০)।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা সেলিম খান জানান, রবিবার সকাল নয়টার দিকে আন্ধারকোঠা এলাকা থেকে একটি পাগলা কুকুর শুরগাঁও গ্রামের দিকে এসে পথচারী, গৃহবধূ, ক্ষুদ্র ব্যবসায়ীদের কামড়ে দেয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা দেন।