পাঁচবিবিতে বিএনপি অফিসে আগুন

 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর একটার এই আগুন দেয়া হয়। রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল।
গণতন্ত্ররক্ষা ও বর্ষপূর্তি অনুষ্ঠানে আসা লোকজন স্থানীয় গোহাটা ময়দানে সমবেত হচ্ছে। এদিকে বিএনপির নেতা কর্মীরা সমাবেশে যোগদান করতে জেলা সদরে গিয়েছে। শহরে আতংক ছড়িয়ে পড়েছে। বিজিবি ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।