পাবনায় বিএনপি-জামায়াতের ৫৪ নেতা-কর্মী আটক

পাবনায় বিএনপি-জামায়াতের ৫৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় জেলার ১০ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।