পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এস এস এম হাসান (২২) নামে এক বিশ্ব বিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলা সদরের হোছাইনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উপজেলার ঘাগড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল বারী আনসারীর ছেলে ও কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হাসান তার বাড়ির পাশে একটি বিদুৎ চালিত সেচ মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।