রাজশাহীতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

 
রাজশাহীর বানেশ্বরে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির এক নেতার মৃত্যুর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রাজশাহী মহানগর বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাব্যাপী হরতালের এই ঘোষণা দিয়েছেন।
এর আগে ইত্তেফাককে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির। নিহত বিএনপি নেতা আবদুল মজিদ ঠিক কার গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। অবশ্য মিজানুর রহমানের দাবি অনুযায়ী, বানেশ্বরে আওয়ামীলীগ ও পুলিশের হামলায় বিএনপির দুই জনের মৃত্যু হয়েছে।