কেন উইলিয়ামসন আর বিজে ওয়াটলিংয়ের ব্যাটে শ্রীলঙ্কাকে ভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীদের চেয়ে ১১৮ রানে এগিয়ে স্বাগতিকরা। হাতে আছে আরও পাঁচ উইকেট।
ওয়েলিংটনে তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৩/৫ রান। উইলিয়ামসন ৮০ রান নিয়ে নট আউট আছেন। তার সঙ্গী ওয়াটলিংয়ের রান ৪৮। এর আগে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের ২২১ রানের জবাবে কুমার সাঙ্গাকারার দ্বিশতকে ৩৫৬ রান করে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২২১ (ল্যাথাম ৬, রাদারফোর্ড ৩৭, উইলিয়ামসন ৬৯, টেইলর ৩৫, ম্যাককালাম ০, নিশাম ১৫, ওয়াটলিং ১১, ক্রেইগ ৭, ব্রেসওয়েল ১৬, সাউদি ০, বোল্ট ১৬*; প্রদিপ ৪/৬৩, লাকমাল ৩/৭১, প্রসাদ ২/৫০, ম্যাথিউস ১/২৯) ও ১০১.২ ওভারে ২৫৩/৫(ল্যাথাম ৩৫, রাদারফোর্ড ৪০, উইলিয়ামসন ৮০*, টেইলর ০, ম্যাককালাম ২২, নিশাম ১৯, ওয়াটলিং ৪৮*; প্রদিপ ৩/৪৮, প্রসাদ ১/৫৩, হেরাথ ১/৫৮)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১০২.১ ওভারে ৩৫৬ (করুনারত্নে ১৬, সিলভা ৫, সাঙ্গাকারা ২০৩, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৫, প্রসন্ন জয়াবর্ধনে ৬, চান্দিমাল ৬৭, প্রসাদ ১১, হেরাথ ১৫, লাকমাল ৫, প্রদিপ ০*; নিশাম ৩/৪২, ব্রেসওয়েল ৩/৯৩, বোল্ট ২/৭৫, ক্রেইগ ১/৫৫, সাউদি ১/৮৭)।