অস্ত্র কেড়ে পুলিশকে পেটাল শিবির

 
রাজশাহীতে হরতালের মধ্যে অস্ত্র কেড়ে পুলিশের দুই কনস্টেবলকে পিটিয়ে আহত করেছে শিবিরকর্মীরা। মঙ্গলবার সকালে নগরীর সপুরা ওয়াসা ভবনের সামনে এই ঘটনা ঘটে। 
আহতরা হলেন- কনস্টেবল শফিকুল ইসরাম ও আমজাদ হোসেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
জানা গেছে, সকালে শিবির কর্মীরা ঐ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে এবং সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালায়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান সেখানে গেলে তার ঢিল ছুড়তে থাকে। পুলিশ কনস্টেবল আমজাদ ও শফিকুল গাড়ি থেকে নেমে পড়ায় তাদের অস্ত্র কেড়ে শিবিরকর্মীরা লাঠি ও ইট দিয়ে আঘাত করে। এসময় বিজিবি সদস্যরা সেখানে গেলে হামলাকারীরা কিছুদূরে অস্ত্র ফেলে পালিয়ে যায়।