বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৫টা হতে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।
ঠাকুরগাঁওয়ে হরতালের এই ঘোষণা দেন জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে শহরের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও জেলায় হরতাল আহ্বান করেন।