আজ মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিকাল ৩টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভযাত্রায় শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ উপস্থিত থাকবেন।