নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্প নগরীতে একটি ডাইং কারখানায় এসি বিস্ফোরণে দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
গত ৩০- ডিসেম্বর সকাল পৌনে ১০টায় বিসিকে নেভী গ্রুপের এম এস ডাইং অ্যান্ড নিটিং কারখানার ৪র্থ তলায় শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র এসি মেরামতের সময়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
নিহত তিনজন হলেন - নিটিং শ্রমিক মাজেদুল (৩২), শহীদুল (৩৫) ও ইলেকট্রিক কর্মচারী শওকত হোসেন রুমি (৩০)। ওই ঘটনায় বাবুল (৪০) ও মমিনুল (৩২) নামের আরো দুইজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুব আলম জানান, আমরা দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। আরো একজনের অবস্থা আশংকাজনক বলে জানতে পেরেছি।