সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) এর জরিপে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। এরপরই রয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানোর রোনালদো।
মেসির মূল্য ধরা হয়েছে ২২০ মিলিয়ন ইউরো ও রোনালদোর ১৩৩ মিলিয়ন ইউরো। শীর্ষ দশে থাকা বাকি খেলোয়াড়রা হলেন- এডেন হ্যাজার্ড (চেলসি): ৯৯ মিলিয়ন ইউরো, দিয়েগো কস্তা (চেলসি): ৬০ মিলিয়ন ইউরো, পল পগবা (জুভেন্টাস): ৭২ মিলিয়ন ইউরো, সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি): ৬৫ মিলিয়ন ইউরো, রাহিম স্টারলিং (লিভারপুল): ৬৩ মিলিয়ন ইউরো, ফ্রান্সিস ফ্যাব্রিগাস (চেলসি): ৬২ মিলিয়ন ইউরো, আলেক্সিস সানচেজ (আর্সেনাল): ৬১ মিলিয়ন ইউরো ও গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ): ৬০ মিলিয়ন ইউরো।
বিশ্বের ১২০ জন খেলোয়াড়ের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।