সিরিজ জিতল নিউজিল্যান্ড

 
 
ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১৯৩ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড।
বুধবার শেষ দিনে ৩৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রানে অপরাজিত ছিলেন লাহিরু থিরিমান্নে।
নিউজিল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন মার্ক ক্রেইগ। অন্যদিকে ট্রেন্ট বোল্ট ও ডগ ব্রেসওয়েল দুইটি করে উইকেট নিয়েছেন। 
এর আগের দিন ১ উইকেটে ৪৫ রান দিয়ে দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্য্যান্ডের উইলিয়ামসন।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২২১ রানেই অলআউট হয়ে যায়। জবাবে সাঙ্গাকারার দ্বিশতকে ৩৫৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের দ্বিশতক ও ওয়াল্টিংয়ের শতকে ৫২৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানের টার্গেটে খেলতে নেমে ১৯৬ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।