সিডনি টেস্টে ভারতের বিপক্ষে বিশাল রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেট বাকি থাকতেই ৫৭২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। বিশাল রান তাড়া করতে গিয়ে ১ উইকেট হারিয়ে ৭১ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত।
প্রথম ইনিংসের প্রথম দিনে রজার (১০১) ও ওয়ার্নার (৯৫) আউট হলেও ৩৪৮/২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ওয়াটসন ৮১ ও স্মিথ ৮২ রানে খেলতে নামেন। দ্বিতীয় রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওয়াটসন। কিন্তু থেমে থাকেননি স্মিথ। ব্যক্তিগত ১১৭ রান করে যাদবের বলে ও সাহার ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। ততক্ষণে অবশ্য অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ৪০০। এরপর মার্স (৭৩) ও বার্নস (৫৮) এর ব্যাটিং দৃঢ়তায় দলকে আরো এগিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৫৭২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
এদিকে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিশাল রানের পাহাড় পার হতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় ভারত। স্টার্কের বলে ও হাড্ডিনের ক্যাচে শূন্য রানেই সাজঘরে ফেরেন ভারতের বিজয়। দ্বিতীয় দিনশেষে রাহুল ৩১ ও রোহিত শর্মা ৪০ রানে অপরাজিত আছেন। দলীয় সংগ্রহ ৭১।