বরিশালে একুশে পদকপ্রাপ্ত নিখিল সেনকে শেষ শ্রদ্ধা

বরিশালে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত নিখিল সেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বরিশালবাসী। গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে তার মরদেহ নিয়ে আসা হলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক, বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, মহানগর বিত্রনপি, জেলা ও মহানগর জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বরিশাল সরকারি মহিলা কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, খেয়ালী গ্রুপ থিয়েটার, গণশিল্পী সংস্থা, নজরুল সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও পরিষদের সদস্য সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেন।