মধুখালীতে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বুধবার ৭ জানুয়ারী বিকাল আনুমানিক ৪টায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর এলাকার লাউজানা গ্রামের মো. উসমান গণি মোল্যা (৯০) নামে এক বৃদ্ধ ট্রেনে কাঁটা পড়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর এলাকার লাউজানা গ্রামের উসমান গণি মোল্যা বাজার শেষে রেল লাইন পার হয়ে বাড়ী ফেরার পথে ভাটিয়াপাড়া থেকে কালুখালী গামী ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মধুখালী স্টেশন মাস্টার মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।