জয়পুরহাটে রেল লাইন উপড়ানোর সাড়ে ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উড়ি ব্রীজের নিকট অবরোধকারীরা ৩৬ ফুট রেললাইনের ফিসপ্লেট ও প্যান্ডেল ক্লিপ খুলে ফেলার পর জয়পুরহাটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা, খুলনা ও রাজশাহীর সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ৪ ঘণ্টাব্যাপী মেরামত কাজ করার পর সকাল সাড়ে ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলের কর্মচারী আবুতাহের জানায়, বৃহস্পতিবার ভোরে জয়পুরহাট-জামালগঞ্জ ষ্টেশনের মাঝখানে উড়ি ব্রিজের নিকট রেল লাইনে বিকট শব্দ হচ্ছে শুনে এসে দেখতে পায় প্রায় ৩৬ ফুট রেললাইনের প্যান্ডেলক্লিপ ও ফিসপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা।