ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

 
 
অধ্য ও হাইজ কিপারের অপসারণসহ দুই দফা দাবিতে কাশ-পরীক্ষা বর্জন করে বৃহস্পতিবার কলেজ গেইটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ময়মনসিংহ নার্সিং কলেজের শিার্থীরা।
সকাল নয়টায় নার্সিং কলেজের একাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে তার সামনে অবস্থান নিয়েছেন শিার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,  অধ্য মনোয়ারা খাতুন ও হাউজকিপার নাজমুন নাহারকে অপসারণ ও শিক্ষার্থীদের ওপর আরোপিত শাস্তি বাতিল না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। 
গত বছরের ২৭ অক্টোবর অধ্যক্ষের অপসারণের দাবিতে  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বুধবার কলেজ খোলার পর আবারো একই দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।