বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আওলাদ হোসেন নামে একজনের নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠী থেকে একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় আহত একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।