ভিলানোভার জন্যই মেসি এখনো বার্সায়

 
 
সম্প্রতি বার্সেলোনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসি ও দলের কোচ লুইস এনরিকের মনোমালিন্যের খবর ঝড় তুলেছে বিশ্ব মিডিয়ায়। ভেসে আসছে নানা গুঞ্জন। এরই মধ্যে শুরু হয়ে গেছে মেসি কেন বার্সায় পড়ে আছে তা নিয়েও নানা গবেষণা। এরই ধারাবাহিকতায় দলটির সাবেক কোচ টেন কেট বেশ জোরেসোরেই বললেন, ‘এই সমস্যা বছর দুয়েক আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু মেসি এখনো বার্সায় পড়ে আছে, কারণ সে তার সাবেক বস টিটো ভিলানোভাকে কথা দিয়েছিলেন; সে বার্সা ছেড়ে যাবে না।’
 
এই ডাচম্যানের দাবি, মৃত্যুশয্যায় থাকা ভিলানোভা বার্সা না ছাড়ার জন্য মেসিকে ওয়াদা করান।
 

মেসি ও এনরিকের দ্বন্দ্বটা এখন অনেকটাই জনসম্মুখে চলে এসেছে। সম্প্রতি মেসির অনুশীলনে যোগ না দেয়ায় খবরটি আরও সত্যতা পেয়েছে।