কয়লা ভর্তি ট্রাকে আগুন

জয়পুরহাটের পাঁচবিবির শিমুলতলী নামক স্থানে কয়লা ভর্তি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বড়পুকুরিয়া কয়লা খনি হতে কয়লা বোঝায় একটি ট্রাক বৃহস্পতিবার রাত ৯টায় পাঁচবিবি উপজেলার শিমুলতলী নামক স্থানে পৌছুলে অবরোধকারীরা ট্রাকটি থামানোর চেষ্টা করে। এ সময় ড্রাইভার ট্রাক না থামিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অবরোধকারীরা ট্রাকের সামনের গ্লাসে ইট মারলে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। এরপর অবরোধকারীরা কয়লা বোঝায় ট্রাকে আগুন দেয়। পাঁচবিবি ফায়ার সার্ভিস আগুন নেভালেও ট্রাকের ইঞ্জিন আগুনে পুড়ে ভস্মিভুত হয়।